বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
মিয়ানমারে পাচার হচ্ছিল ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক হাম ও ‎হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চাকরি গেল বিপ্লব কুমার-গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয় : মাহ্দী আমিন লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত আইসিএমএবিতে পরিবেশ-সামাজিক ও সুশাসন চর্চা কেন্দ্রের উদ্বোধন এসএসসিতে অকৃতকার্য, দুইদিন পর পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২ লাখ ৫০ হাজার র‍্যানসমওয়্যার হামলা ঠেকিয়েছে ক্যাসপারস্কি
advertisement
জানা-অজানা

আজ আলসেমি করার দিন !

অনলাাইন ডেস্ক: সাধারনত অলস ব্যাক্তিরা কোন কাজ করেনা । অনিয়ন্ত্রিত কুড়ে আরামপ্রিয় জীবন যাপনই তাদের কাছে প্রিয়। কিন্তু জানেন কী, অলসদের অলসতা উদযাপনের জন্যও একটি দিন রয়েছে। আজ (১০ আগস্ট) । অলসদের আলসেমি উদযাপনের দিন।

প্রতি বছর ১০ আগস্ট যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে National Lazy Day বা জাতীয় অলস দিবস।

প্রতিদিন অলসতার জন্য যাদের দুয়োধ্বনি শুনতে হয়, তারা আজ নিজের আলসেমিকে উদযাপন করতে পারেন। কেননা, আজ আলসেমি উদযাপনের দিন।

সারাদিন ঘুমিয়ে, শুয়ে-বসে কাটিয়ে দিতে পারেন কিংবা চেয়ারে বসে-সোফা থেকে না উঠেই দিবসটি উদযাপন করতে পারেন।

অলসতা একটি বাজে অভ্যাস, এটা কারোরই অজানা না। তবে অলসতার কিছু ভালো দিকও থাকতে পারে। যেমন, অলসরা দীর্ঘ সময় ধরে বিশ্রাম নিতে পারেন কিংবা পর্যাপ্ত ঘুমাতেও পারেন। আর পর্যাপ্ত ঘুমের ফলে মানসিক চাপ কমে। মানসিক চাপ কমলে কাজেও মনযোগী হওয়া যায়। এতে করে স্মৃতিশক্তি প্রসারিত হয়।

অন্যদিকে পরিমিত ঘুমের ফলে দুর্বলতা, হতাশা ও উদ্বেগ থেকে মুক্তি মেলে। এক্ষেত্রে অলসতা কখনও কখনও কল্যাণও বয়ে আনতে পারে। তবে প্রতিনিয়ত অলসতার বিষয়টি ব্যক্তিজীবনে সাফল্যের শিখরে পৌঁছাতে অন্যতম বাধার কারণ হয়ে উঠতে পারে।

ধারণা করা হচ্ছে, কাজের প্রেসার থেকে দূর থাকতেই অলস দিবসটির প্রচলন হয়েছিল। কেননা, দিবসটির কবে কিংবা কাদের উদ্যোগে প্রচলন হয়েছিল, সেই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। হয়তো দিবসটির প্রণেতারা এতটাই অলস ছিলেন যে দিবসটির রেকর্ড রাখতেও আলসেমি করেছিলেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ