রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
জানা-অজানা

১০০ কোটিতে মেলে এমন নিখুঁত গোল ডিম

আন্তর্জাতিক ডেস্ক : রোজ কত শত অদ্ভুত ও উদ্ভট কাণ্ডকারখানার খবর দেখা যায় ইন্টারনেটে। কিন্তু এবার যেটি ভাইরাল হয়েছে, সেই ঘটনা নাকি ‘১০০ কোটিতে মাত্র একবারই’ ঘটে। কী সেই ঘটনা?

সম্প্রতি জ্যাকলিন ফেলগেট নামে অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিক ইনস্টাগ্রামে একটি ডিমের ভিডিও শেয়ার করেছেন। সেটাই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। কারণ, ওই ডিম যে সে ডিম নয়। এটি যে পুরোপুরি নিখুঁত গোল আকৃতির ডিম।

ইন্টারনেট বলছে, এমন নিখুঁত গোলাকৃতির ডিম ১০০ কোটিতে মাত্র একটিই পাওয়া যেতে পারে।

পোস্টে জ্যাকলিন জানিয়েছেন, এক অনুসারীর কাছ থেকে পেয়েছেন ডিমটি। ডিমের কার্টনের ভেতর সম্পূর্ণ গোলাকৃতির ওই ডিমটিও ছিল। এটি কেনা হয়েছিল মেলবোর্নের ফিশারম্যান বেন্ড এলাকার একটি দোকান থেকে।

জ্যাকলিন জানান, গুগলে সার্চ করে তিনি জানতে পেরেছেন, এমন গোল ডিম ১০০ কোটিতে একটি পাওয়া যায় এবং সবশেষ এ ধরনের যে ডিমটি পাওয়া গিয়েছিল, সেটি বিক্রি হয়েছিল ১ হাজার ৪০০ ডলারে।

তবে কোন দেশের ডলারে এই দাম মিলেছিল সেটি উল্লেখ করেননি এই নারী। যদি অস্ট্রেলীয় ডলার হয়, তাহলে জ্যাকলিনের দাবি মোতাবেক বাংলাদেশি মুদ্রায় ডিমটির দাম উঠেছিল প্রায় এক লাখ টাকা, আর মার্কিন ডলার হলে দাম ছিল প্রায় দেড় লাখ টাকা।

ডিমের ভিডিওটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে পড়ে। পোস্টটিতে মন্তব্য করেছেন হাজার হাজার মানুষ।

একজন মজা করে লিখেছেন, ডিমটি বাচ্চারা খেয়ে না ফেললেই হয়! আরেকজন জানতে চেয়েছেন, আপনি এটি খাবেন না কি বিক্রি করবেন? তৃতীয় একজনের মন্তব্য, আমার কেবল মুরগিটার কথাই মনে হচ্ছে! সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

▐ সর্বশেষ পাওয়া সংবাদ