রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
জানা-অজানা

এক অনুষ্ঠানে ৪২৮৬ জনের বিয়ের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : এক অনুষ্ঠানে ৪ হাজার ২৮৬ জনের, অর্থাৎ ২ হাজার ১৪৩ জুটির বিয়ের আয়োজন করে বিশ্বরেকর্ড গড়লো ভারত। গত ২৬ মে রাজস্থানের বারান এলাকায় অনুষ্ঠিত হয়েছে এই গণবিয়ে। এদিন ১২ ঘণ্টা ও ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ বিয়ের নতুন দুটি বিশ্বরেকর্ড গড়েছেন অংশগ্রহণকারীরা। এর আগে, ২০১৩ সালে ইয়েমেনে ৯৬৩ জুটির বিয়ে ছিল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বিয়ের রেকর্ড।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, রাজস্থানের ওই অনুষ্ঠানে হিন্দু-মুসলিম উভয় রীতিতে বিয়ের আয়োজন করা হয়েছিল। এর আয়োজক ছিল শ্রী মহাবীর গোশালা কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের বিয়ে করতে সহযোগিতার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

জানা যায়, গত ২৬ মে সকালে বারান শহরের উপকণ্ঠে অবস্থিত নির্ধারিত স্থানে জড়ো হতে শুরু করেন হবু বর-বধূরা। মাত্র ছয় ঘণ্টারও কম সময়ের মধ্যে তাদের সবার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।

হিন্দু জুটিগুলোর বিয়ে পড়াতে ডাকা হয়েছিল সংশ্লিষ্ট সম্প্রদায়ের পুরোহিতদের। মুসলিমদের বিয়ে পড়ান আশপাশের এলাকাগুলো থেকে আসা কাজিরা। অনুষ্ঠানস্থলে উপস্থিত সরকারি কর্মকর্তারা সব আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর প্রত্যেক দম্পতিকে বিয়ের সনদ প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রমোদ জৈন ভায়া। তাদের কাছ থেকে আশীর্বাদের পাশাপাশি উপহারও পেয়েছেন নবদম্পতিরা।

এসব উপহারের মধ্যে ছিল নববধূর জন্য গহনা, আরামদায়ক ম্যাট্রেস, রান্নাঘরের জিনিসপত্র, টেলিভিশন, রেফ্রিজারেটর, কুলার ও একটি ইন্ডাকশন কুকার।

বিয়ে শেষে নবদম্পতি ও তাদের সঙ্গে আসা কয়েক হাজার অতিথির খাবারের জন্যেও ছিল বিশাল আয়োজন। সূত্র: হিন্দুস্তান টাইমস

▐ সর্বশেষ পাওয়া সংবাদ