মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’ ক্লোসাকে ছাড়িয়ে মেসির নতুন বিশ্বরেকর্ড - অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক ট্রেড লাইসেন্স এবার অনলাইনে - বিডার ওএসএসে যুক্ত হলো আরও ১১ প্রতিষ্ঠান দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
advertisement
জানা-অজানা

হাতের আঙুলের নামকরণের অজানা ইতিহাস

অনলাইন ডেস্ক : মানুষের দেহের অন্যতম অঙ্গ হলো হাত ও পায়ের আঙুল। বইয়ের ভাষায় হাতের আঙুলের নাম হল; বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা। ইংরেজিতে বলা হয় থাম্ব, ইনডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার ও লিটল ফিঙ্গার।

মজার বিষয় হলো- চিকিৎসাবিজ্ঞানে আবার আঙুলগুলোর আলাদা-আলাদা নাম নেই। চিকিৎসাশাস্ত্রে সংখ্যা দিয়ে আঙুল চিহ্নিত করা হয়। বুড়ো আঙুল ১ নম্বর, তারপর পর্যায়ক্রমে কনিষ্ঠা আঙুল ৫ নম্বর। ওখানে অবশ্য আঙুলগুলোকে দুই ভাগে ভাগ করা হয়- বুড়ো আঙুল এক রকম, বাকি চারটা আরেক রকম।

এবার জেনে নেই কীভাবে আঙুলের নামকরণ করা হল?

বৃদ্ধাঙ্গুল: প্রথম আঙুলটিকে বাংলায় বলে বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুলি। সম্ভবত আঙুলটি দেখতে বুড়োদের মতো বলেই এমন নাম দেওয়া হয়েছে। ইংরেজিতে আঙুলটিকে বলে থাম্ব।

তর্জনী: দুই নম্বর আঙুল, মানে ইনডেক্স ফিঙ্গারের নাম এসেছে ল্যাটিন শব্দ ‘ইন্ডিকেটাস’ থেকে, যার অর্থ নির্দেশ করা। মানুষ স্বাভাবিকভাবেই কোনো কিছু নির্দিষ্ট করে দেখাতে গেলে, এই আঙুল দিয়েই দেখায়। সে জন্য এই আঙুলকে ইংরেজিতে পয়েন্টার ফিঙ্গারও বলে। আরো বলে ফোরফিঙ্গার আর ট্রিগার ফিঙ্গার। বাংলা নামটি অবশ্য আরেকটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। কারো ওপর তর্জন-গর্জন করার সময়, মানে কাউকে শাসানোর সময় সাধারণত এই আঙুল তার দিকে তাক করা থাকে। তাই এর নাম তর্জনী।

মধ্যমা: পরের আঙুলটার নাম মিডল ফিঙ্গার বা মধ্যমা কেন রাখা হলো, সেটা তো সহজেই অনুমান করা যায়। পাঁচটি আঙুলের মধ্যে এটা তিন নম্বর, মানে মাঝের আঙুল কিনা, তাই।

অনামিকা: চার নম্বর আঙুলের নাম রিং ফিঙ্গার, এটি আঙুলদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। রীতিমতো তারকা-আঙুল বলা যেতে পারে। প্রাচ্যে অবশ্য আঙুলটিকে তেমন একটা গুরুত্ব দেওয়া হতো না। তাই এর সংস্কৃত নাম ছিল ‘অনামিকা’, মানে যার কোনো নাম নেই। বাংলাতেও সেই নামটিই রয়ে গেছে।

তবে পশ্চিমের দেশগুলোতে আগে মনে করা হতো, এই আঙুলের কিছু জাদুকরি ক্ষমতা আছে। তারা মনে করত, আঙুলটির সাথে হৃদয়ের সরাসরি যোগ আছে। আর তাই, তারা বিয়ে করার পর বিয়ের আংটি এই আঙুলে পরতো। এখন সেই রীতিটিই সারা বিশ্বে প্রচলিত হয়ে পড়েছে। আর সেই রীতি অনুযায়ী আঙুলটিকে এখনো রিং ফিঙ্গারই বলা হয়।

কনিষ্ঠা: পাঁচ নম্বর আঙুলটি, মানে হাতের একদম ছোট্ট আঙুলটির নাম যে কনিষ্ঠা হবে, তা আর আশ্চর্য কী! ইংরেজিতেও ওর নাম লিটল ফিঙ্গার। অনেকে আবার আদর করে আঙুলটিকে পিংকি ফিঙ্গারও বলে।

সর্বশেষ পাওয়া সংবাদ