বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

ন্যাটোর সদস্য পদে ফিনল্যান্ডকে ছাড় দিলেও সুইডেনকে আটকাবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটোর সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে ফিনল্যান্ডকে ছাড় দিলেও সুইডেনকে আটকাতে পারে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান এমনই ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন, সুইডেনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে ফিনল্যান্ডকে গ্রহণ করা হতে পারে। খবর আল জাজিরার।

কয়েকদিন আগে ন্যাটোতে যোগ দেওয়া ইস্যুতে দেশ দুইটির সঙ্গে আলোচনা স্থগিত করেন এরদোয়ান। সুইডেনে বিক্ষোভের সময় মুসলিমদের ধর্মীয় গ্রন্থ কোরআন পোড়ানোর কারণে তিনি ওই পদক্ষেপ নেন।

এক টেলিভিশন বার্তায় এরদোয়ান বলেন, আমরা ফিনল্যান্ডকে ভিন্ন মেসেজ দিতে পারি। কিন্তু এক্ষেত্রে সুইডেন হতাশ হবে। সুইডেনের মতো একই ভুল ফিনল্যান্ড করবে না বলেও প্রত্যাশা করেন তিনি।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন জানায় সুইডেন ও ফিনল্যান্ড। কিন্ত তাদের এখনো অনুমোদন দেয়নি তুরস্ক ও হাঙ্গেরি। সদস্য হতে হলে জোটভুক্ত সব দেশের অনুমোদন প্রয়োজন।

ডেনমার্কে কোপেনহেগেন মসজিদের কাছে ও তুরস্কের দূতাবাসের সামনে শুক্রবার (২৭ জানুয়ারি) মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানো হয়েছে। একজন মুসলিমবিরোধী অ্যাক্টিভিস্ট এ ঘটনার নেতৃত্ব দিয়েছেন।

এর আগেও ২১ জানুয়ারি সুইডেনে কোরআন পুড়িয়ে বিক্ষোভ করেন রাসমাস পালুদান নামের ওই ব্যক্তি। তিনি একই সঙ্গে ড্যানিশ ও সুইডিশ নাগরিক। ওই ঘটনায় তুরস্কসহ বিশ্বের বেশ কিছু মুসলিম দেশ কড়া প্রতিক্রিয়া জানায়।

সর্বশেষ পাওয়া সংবাদ