রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
advertisement
আন্তর্জাতিক

সৌদি আরবে ভারী বৃষ্টিসহ বজ্রপাতের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স স্থানীয় নাগরিকদের ভারী বৃষ্টিসহ বজ্রপাতের পূর্বাভাস জানিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সোমবার (১৪ আগস্ট) পর্যন্ত এ আবহাওয়া বিরাজ করতে পারে। খবর গাল্ফ নিউজের।

ন্যাশনাল সেন্টার অব মেট্রোলজি (এনসিএম) জানিয়েছে, মক্কা, তায়েফ, মায়সান, আদহাম, আল আরদিয়াত ও আল কামিলসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময় শিলাবৃষ্টি ও দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি হতে পারে। এতে আসির, আল বাহা ও জাজান এলাকাও প্রভাবিত হতে পারে বলা হয়েছে।

তাছাড়া মদিনা, তাবুক ও নাজরান অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিপাত ও ধুলো ঝড় হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। রিয়াদ অঞ্চল বিশেষ করে হাওতাত বানি তামিম, আল আফলজ, আস সুলায়িল, আল খারজ, আল হারিক ও আল শারকিয়াহ এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

সিভিল ডিফেন্স এ ধরনের আবহাওয়ায় বাড়ির ভেতরে থাকার গুরুত্ব তুলে ধরেছে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকির কারণে বাসিন্দাদের আকস্মিক বন্যাপ্রবণ এলাকা এড়াতে ও এই অঞ্চলগুলোতে সাঁতার কাটা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ