শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ২ কোটির বেশি মানুষ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের সংঘাত ২ কোটির বেশি মানুষকে তীব্র ক্ষুধার মধ্যে ঠেলে দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) নামের সংস্থাটি। সংস্থাটি বলেছে, এই ২ কোটির মধ্যে ৬৩ লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে মাত্র এক ধাপ দূরে অবস্থান করছে।

সুদানে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর এডি রো বলেন, সুদানের জনসংখ্যার প্রায় ৪২ শতাংশকে ক্ষুধার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬৩ লাখ সুদানিকে আইপিসি (ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন) ৩ বা ৪ শ্রেণির ক্ষুধার্ত হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। তারা দুর্ভিক্ষ থেকে মাত্র এক ধাপ দূরে আছেন।

তিনি বলেন, গত এপ্রিলের মাঝামাঝি থেকে সংঘাত ছড়িয়ে পড়তে থাকে। এতে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠেছে। খাদ্যসহায়তা পৌঁছানো এখন আরো চ্যালেঞ্জিং এবং জরুরি হয়ে উঠেছে।

স্থানীয় চিকিৎসকদের মতে, এপ্রিলের মাঝামাঝি থেকে সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘর্ষে বিধ্বস্ত সুদান। এই সংঘাতে ৩ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছে। নিরাপত্তাহীনতার মুখে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ডেপুটি প্রতিনিধি অ্যাডাম ইয়াও সুদানের খাদ্য-নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইয়াও বলেন, সুদান জুড়ে ২ কোটি ৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে রয়েছে। এই পরিস্থিতি সুদানকে গ্রহের সবচেয়ে খাদ্য নিরাপত্তাহীন দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ