বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১ ন্যাশনাল টিউবসের পর্ষদ সভার তারিখ ঘোষণা সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস: - নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী
আন্তর্জাতিক

কুয়েতে একটি ভবনে ভয়াবহ আগুন, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ শহরে একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। সেটি শ্রমিকদের আবাসিক ভবন ছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার (১২ জুন) দেশটির দক্ষিণ আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ এলাকার একটি ভবনে আগুন লেগেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। খবর আরব নিউজের।

ইদ রাশেদ হামাস নামে পুলিশের এক সদস্য কুয়েতের তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সাংবাদিকদের কাছে সাক্ষাত্কার দেওয়ার সময় বলেন, অগ্নিকাণ্ডে নিহত চারজনসহ আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা নিউজ এজেন্সি জানিয়েছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন দমকলের কর্মীরা। কমপক্ষে ৪৩ জন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে।

কুয়েতে বর্তমানে বহু প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছেন কি না সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই সম্পর্কিত আরো

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১

ন্যাশনাল টিউবসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস: নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী