বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও জার্মানির ইউক্রেনে ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি ঘোষণা করার পর আবারও রাশিয়া মিসাইল হামলা জোরদার করেছে। বৃহস্পতিবার মিসাইল হামলায় ইউক্রেনে ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে এ হামলা চালায় রাশিয়া।

ইউক্রেনের জরুরি পরিষেবার তরফে জানা গেছে, রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন।

এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, একদিনে কিয়েভ ও বাখমুতসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাদের বাহিনী রাশিয়ার ছোড়া ৫৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪৭টি ধ্বংস করেছে।

কয়েক মাস ধরে অনিশ্চয়তার পর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি ইউক্রেনে ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে। কিয়েভের আশা প্রতিরোধ যুদ্ধে গেম-চেঞ্জার হিসেবে কাজ করবে এই রসদ সরবরাহ।

ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কমপক্ষে ৩০টি এম-১ আব্রামস ট্যাংক পাঠাবে। অন্যদিকে, ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক দেওয়ার বিষয়ে রাজি হয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। জার্মানি ইউক্রেনকে কমপক্ষে ১৪টি লেপার্ড-২ ট্যাংক সরবরাহ করবে বলে জানা যাচ্ছে। রাশিয়াকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরেই ট্যাংকসহ ভারী অস্ত্র চাচ্ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসব ঘোষণা আসার পরপরই মিসাইল হামলা জোরদার করলো ক্রেমলিন। সূত্র: এএফপি, এনডিটিভি

সর্বশেষ পাওয়া সংবাদ