শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক

পর্তুগালে দুই বিমানের সংঘর্ষে পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালে এয়ার শো চলাকালীন দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন পাইলট নিহত এবং অন্যজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার (২ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইউরোপের এই দেশটির দক্ষিণাঞ্চলে ওই এয়ার শো চলছিল। এদিকে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ এবং এরপর সেগুলোর নিচে পড়ে যাওয়ার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালের দক্ষিণাঞ্চলে এয়ার শো পারফরম্যান্সের সময় রবিবার মাঝ আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষ হয়েছে বলে দেশটির বিমান বাহিনী জানিয়েছে। এছাড়া দেশটির মিডিয়া রিপোর্ট বলছে, ওই সংঘর্ষের ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন।

সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান বাহিনী দুঃখের সঙ্গে জানাচ্ছে, বিকেল ৪টা ৫ মিনিটে বেজা এয়ার শোতে আকাশে পারফরম্যান্স প্রদর্শনের সময় দুটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এই এয়ার শোতে ছয়টি বিমান অংশ নিয়েছিল।

পর্তুগিজ মিডিয়া জানিয়েছে, সংঘর্ষের পর একটি বিমানের পাইলট মারা গেছেন। তারা বিমান দুটিকে ইয়াকভলেভ ইয়াক-৫২ মডেলের বলে চিহ্নিত করেছে। অ্যারোবেটিক ট্রেনিং মডেলের এই বিমানগুলো সোভিয়েত ডিজাইনে নির্মিত।

বিমান বাহিনী বলেছে, জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে এবং বেজা বিমানবন্দরে শোটির আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত করেছেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত