বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

টানা ষষ্ঠ দিনের মতো বায়ুদূষণে শীর্ষে ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহে বায়ুদূষণে ষষ্ঠ দিনের মতো শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৭২। গতকাল একই সময়ে ঢাকার একিউআই স্কোর ছিল ৩১৯।

এদিন একই সময়ের মধ্যে ২৮৮ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ এ শহর। তৃতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাতোর (২৪০)। চতুর্থ স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি (একিউআই স্কোর ২১৮)। এরপরই রয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই (একিউআই স্কোর ২০০)। ষষ্ঠ স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন (একিউআই স্কোর ১৮৩) ও ১৭৯ একিউআই স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসপূর্ণ শহরগুলোর তালিকা প্রকাশ করে আসছে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে ধারণা দেয়।

বায়ু পরিমাপের এ সূচকে স্কোর ১০১-২০০ এর মধ্যে থাকলে অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। আর স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ভালো বলে ধরে হয়। ৫১-১০০ মোটামুটি, ১০১-১৫০ পর্যন্ত সতর্কতামূলক ও ২০১-৩০০ এর মধ্যে থাকলে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। আর ৩০১ এর বেশি স্কোরকে বলা হয় বিপজ্জনক।

সর্বশেষ পাওয়া সংবাদ