বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

‘পদ্ম বিভূষণ’ পুরস্কারে ভূষিত হলেন দিলীপ মহলানবিশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : ভারতের প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ দিলীপ মহলানবিশ ‘পদ্ম বিভূষণ’ (মরণোত্তর) পুরস্কারে ভূষিত হয়েছেন। এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে শরণার্থী শিবিরে কাজ করেছিলেন এবং অসংখ্য বাংলাদেশী শরণার্থীর জীবন বাঁচিয়েছেন।

সরকারি সূত্র জানিয়েছে, ভারত সরকার বুধবার সন্ধ্যায় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে পদ্ম পুরস্কারের মূলত তিন বিভাগে ‘পদ্ম বিভূষণ’, ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মশ্রী’র জন্যে বেসামরিক ব্যক্তিদের নাম ঘোষণা করে।

দিলীপ মহলানবিশ ১৯৩৪ সালের ১২ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের কিশোরগঞ্জ মহকুমায় জন্মগ্রহণ করেন এবং ১৯৫৮ সালে একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে ক্যালকাটা মেডিক্যাল কলেজ থেকে স্মাতক ডিগ্রি অর্জন করেন।

১৯৭১ সালে বাংলাদেশী শরণার্থীদের আশ্রয় নেয়া শিবিরে কলেরা ছড়িয়ে পড়লে এ রোগের চিকিৎসার জন্যে ওরাল রিহাইড্রেশান থেরাপির একজন পথপ্রদর্শক হয়ে ওঠেন এবং ব্যাপক পরিচিতি পান দিলীপ মহলানবিশ।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শিল্প, সমাজকর্ম, পাবলিক অ্যাফেয়ার্স, বিজ্ঞান, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া ও সিভিল সার্ভিসে বিশেষ অবদানের জন্যে ড. মহলানবিশসহ ৬ জনকে ‘পদ্ম বিভূষণ’, ৯ জনকে ‘পদ্মভূষণ’ এবং ৯১ জনকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১৯ জন নারীও রয়েছেন। এছাড়া বিদেশী ক্যাটাগরি থেকে ২ জন এবং ৭ জন মরনোত্তর পুরস্কার পেয়েছেন।

ভারতের রাষ্ট্রপতি এক অনাড়ম্বর অনুষ্টানে এসব পুরস্কার প্রদান করেন। প্রতি বছর সাধারণত মার্চ/এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সূত্র-বাসস।

সর্বশেষ পাওয়া সংবাদ