শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস, আরকানসাস এবং ওকলাহোমা সহ মধ্যাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে টর্নেডো এবং অন্যান্য তীব্র ঝড়ের আঘাতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। রবিবার (২৬ মে) কর্মকর্তারা এ কথা বলেছেন।

উদ্ধার প্রচেষ্টা চলছে এবং শনিবার শেষের দিকে শুরু হওয়া ঝড়ের কারণে কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। টেক্সাসে কুক কাউন্টি শেরিফ রে স্যাপিংটন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডালাসের উত্তরে ভ্যালি ভিউ এলাকায় টর্নেডোর আঘাতে সাতজন নিহত হয়েছে।

তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেছেন। টেক্সাসের গভর্ণর গ্রেগ অ্যাবট চারটি কাউন্টিতে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে তাদের সাহায্য করার জন্য অর্থছাড় সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

ঝড়ের কারণে বাড়িঘর এবং একটি গ্যাস স্টেশন ধ্বংস হয়েছে এবং একটি আন্তঃরাজ্য হাইওয়েতে যানবাহন উল্টে গেছে। দ্য ওয়েদার চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে স্যাপিংটন এ ক্ষতিকে ‘বেশ ব্যাপক’ বলে বর্ণনা করেছেন।

শনিবার গভীর রাতে ওকলাহোমার মায়েস কাউন্টিতে টর্নেডোর আঘাতে কমপক্ষে দুইজন নিহত হয়েছে।
কাউন্টির জরুরী ব্যবস্থাপনা প্রধান জনি জানজেন ফক্স নিউজকে এ কথা জানিয়েছেন। এদিকে আরকানসাসে রবিবার ভোরে ঝড়ে পাঁচজন নিহত হয়েছে।

কর্তৃপক্ষ স্থানীয় এবিসি স্টেশন কেএটিভিকে এ কথা নিশ্চিত করেছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি এবং গাছ উপড়ে গেছে। কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। কেনটাকির লুইসভিলে আরেকটি প্রাণহানির খবর জানিয়েছেন মেয়র ক্রেগ গ্রিনবার্গ।

পাওয়ারআউটেজ.ইউএস. ওয়েরাইট অনুসারে, ঝড়ের কারণে টেক্সাস থেকে কানসাস এবং পূর্বে ওহিও এবং কেনটাকি পর্যন্ত বিস্তৃত রাজ্যগুলিতে প্রায় চার লাখ ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এখনও বেশ কয়েকটি এলাকায় টর্নেডো সতর্কতা জারি রয়েছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত