শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক

গুজরাটে ‌‘গেমিং জোনে’ ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের নিহতের সংখ্যা বেড়েছে। শনিবার (২৫ মে) সন্ধ্যায় রাজকোটের জনপ্রিয় টিআরপি গেমিং জোনে আগুনে ২৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই শিশু।

এনডিটিভি বলছে, অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অনেক মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, গেমিং জোনের মধ‍্যে অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেষ বিকালে গেমিং জোনের ভেতরে অনেকেই যখন খেলতে ব্যস্ত, তখন হঠাৎ করেই সেখানে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলে ওঠে পুরো গেমিং জোন।

রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভারগভ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত ২৭টি মৃতদেহ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যুবরাজ সিং সোলাঙ্কি নামে এক ব্যক্তি ওই গেমিং জোনের মালিক। আমরা অবহেলার দায়ে মৃত্যুর অভিযোগে একটি মামলা করেছি। তবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারছি না। এটি তদন্তের বিষয়।

সাধারণত এই ধরনের গেমিং জোন ঘেরা জায়গায় তৈরি করা হয়। কার রেসিং থেকে শুরু করে নানা ধরনের ইনডোর ও আউটডোর গেমের ব্যবস্থা থাকে সেখানে। মজুত থাকে টায়ার, প্লাস্টিকের মতো অতি দাহ্য পদার্থ। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত