সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে জাতীয় নির্বাচন আগামী ১৫ আগস্টের পর : আয়াজ সাদিক

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালের ১৫ আগস্টের পর পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির অর্থনৈতিকবিষয়ক ফেডারেল মন্ত্রী আয়াজ সাদিক। তবে এর আগে আগামী এপ্রিলে স্থানীয় সরকার (এলজি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

রোববার কায়েদে আজমের জন্মদিন ও বড়দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী নির্বাচন নিয়ে এ ঘোষণা দেন।

আয়াজ সাদিক বলেন, ২০২৩ সালেই জাতীয় নির্বাচন হবে। তবে প্রথম স্থানীয় সরকার নির্বাচন (এলজি) অনুষ্ঠিত হবে। এরপর ১৫ আগস্টের পর জাতীয় নির্বাচন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, সাদিক বিধানসভাগুলো ভেঙে দেওয়ার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান যদি বিধানসভাগুলো ভেঙে দিতে চান তবে তারিখ দেওয়ার পরিবর্তে তার অবিলম্বে এটি করা উচিত ছিল।

সাদিক আরও বলেন, খান তার শাসনামলে ব্যাপক ঋণ নিয়েছিলেন এবং সেই ঋণের কারণে দেশে ব্যাপক মুদ্রাস্ফীতি ঘটে।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। দেশটির ফেডারেল সরকারকে চাপে ফেলতে তিনি সম্প্রতি দুটি প্রাদেশিক পরিষদের আইনসভা ভেঙে দেওয়ার হুমকিও দেন। ইমরান খানের দল পিটিআই নিয়ন্ত্রিত পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক আইনসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়।

ইমরান খানের এ পদক্ষেপে দেশটি নতুন ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত এপ্রিলে রাজনৈতিক গোলযোগের মধ্যে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। গত নভেম্বরে দেশব্যাপী লংমার্চ পরিচালনা করার সময় গুলিবিদ্ধও হন এই সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ। সূত্র: জিও নিউজ

সর্বশেষ পাওয়া সংবাদ