শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে নরওয়ে

আন্তর্জাতিক ডেস্ক : শান্তি প্রতিষ্ঠার আশায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে নরওয়ে স্বীকৃতি দেবে বলে আজ বুধবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জোনাস গার। নরওয়ের মতো ইউরোপের অপর দুই দেশ আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত অপর দুই রাষ্ট্র স্লোভেনিয়া, মাল্টাও সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ইঙ্গিত দিয়েছে। দেশগুলোর মতে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যাবশ্যক দুই রাষ্ট্র সমাধান।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার সংবাদ সম্মেলনে বলেন, ‘যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু ও আহত হওয়ার মধ্যে আমাদের একটি বিষয়কে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে, যা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের নিরাপদ ঘর দিতে পারে: দুটি রাষ্ট্র, যেগুলো একে অপরের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।’

নরওয়ের ঘোষণার আগে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৩টি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

ইউরোপের দেশগুলো এ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। সুইডেন এক দশক আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে ফ্রান্স এ ধরনের পরিকল্পনা করছে না। দেশটির ভাষ্য, স্বীকৃতি শান্তির পথে কার্যকর হাতিয়ার হওয়ার আগে এ বিষয়ে উদ্যোগ নেবে না তারা।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত