মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’ ক্লোসাকে ছাড়িয়ে মেসির নতুন বিশ্বরেকর্ড - অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক
advertisement
আন্তর্জাতিক

খুলে দেয়া হলো হাইতির বিমান বন্দর

আন্তর্জাতিক ডেস্ক : হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের আন্তর্জাতিক বিমান বন্দরটি ১১ সপ্তাহ বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে। দেশটিতে সংঘবদ্ধ সহিংসতা তীব্র রূপ নেয়ার প্রেক্ষাপটে বিমান বন্দরটি বন্ধ করে দেয়া হয়েছিল।

এখন পর্যন্ত একটি এয়ারলাইন্স সানরাইজ এয়ারওয়েজ পোর্ট-অ-প্রিন্স ও ফ্লোরিডার মিয়ামির মধ্যে ফ্লাইট চলাচল পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে সোমবার সন্ধ্যায় ফ্লোরিডাগামী একটি ফ্লাইট টাউসাইন্ট লুভারচার আর্ন্তজাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। বিমানবন্দর বন্ধ শেষে পুনরায় খোলার পর এই বিমানই প্রথম চলাচল শুরু করলো।

সানরাইজ জানিয়েছে, বর্তমানে সোমবার, বুধবার ও শনিবার তাদের বিমান চলাচল করবে। সংঘবদ্ধ চক্রের সমন্বিত আক্রমণের প্রেক্ষিতে টাউসাইন্ট লুভারচার আর্ন্তজাতিক বিমানবন্দরটি মার্চের প্রথম দিকেই বন্ধ করে দেয়া হয়।

সংঘবদ্ধ চক্রটি প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির পদত্যাগের দাবিতে নানা ধরনের সংঘাতমূলক কাজ শুরু করে। একপর্যায়ে হেনরি পদত্যাগ করে কেনিয়া চলে যান। কিন্তু বিমানবন্দরে নিরাপত্তাহীনতার কারনে তিনি দেশে ফিরতে ব্যর্থ হন। তার পদত্যাগের পর থেকে একটি অস্থায়ী পরিষদ হাইতির শাসন কাজ চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ