শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন হেলিপকপ্টার দুর্ঘটনায়। তার মৃত্যুর পর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ইরনা।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচন প্রক্রিয়ার সময় বিবেচনা করার পর দেশটির প্রধান ক্ষমতাধর ব্যক্তিরা আগামী ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত প্রার্থীদের নিবন্ধন করা হবে; আর প্রচার-প্রচারণা চলবে ১২ থেকে ২৭ জুন।

দেশটির সংবিধানের ১৩১ নং অনুচ্ছেদ অনুসারে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। ফলে দেশটিতে আগামী ২৯ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

রোববার (১৯ মে) আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দুদেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করেছিলেন প্রেসিডেন্ট রাইসি। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে রাইসিকে বহনকারী বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে রাইসিসহ ওই হেলিকপ্টারের সব যাত্রী নিহত হন। অবশ্য অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত