মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল
advertisement
আন্তর্জাতিক

দুর্নীতি মামলায় জামিন পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৫ মে) ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরি এ রায় দেন। খবর দ্য ডনের।

২০১৮-২২ সাল প্রধানমন্ত্রীত্ব থাকাকালে অবৈধ সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে ইমরান খান ও তার স্ত্রী একটি রিয়েল স্টেট ডেভোলপার কোম্পানির কাছ থেকে একটি জমি উপহার নেওয়ায় অভিযোগ গঠন করা হয়। তবে, এ বিষয়ে তিনি গত সপ্তাহে অস্বীকার করেন এবং ইসলামাবাদ হাইকোর্টে জামিন আবেদন করেন।

তার দলের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা জামিনের বিষয়টি নিশ্চিত করে এক্সে বলেন, ‘ইমরান খান এখনো দুই মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে রয়েছেন। এর মধ্যে একটি রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন এবং অপরটি হলো ইসলামিক বিবাহ আইন লঙ্ঘন।’

২০২২ সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হচ্ছেন। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন এবং পরবর্তীতে সাইফার ও অবৈধ বিয়ের মামলাসহ অন্যান্য মামলায়ও দোষী সাব্যস্ত হন।

সর্বশেষ পাওয়া সংবাদ