বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

জাপানে ইস্পাত উৎপাদন কমেছে ৭.৪ শতাংশ

কর্পোরেট ডেস্ক : বর্তমানে বিশ্বের তৃতীয় শীর্ষ ইস্পাত উৎপাদক দেশ জাপান। গত বছর দেশটিতে অপরিশোধিত ইস্পাতের উৎপাদন ৭.৪ শতাংশ কমেছে। গাড়ি উৎপাদন শ্লথ পুনরুদ্ধার ও দুর্বল রফতানি চাহিদার কারণে বিগলন প্রতিষ্ঠানগুলোয় উৎপাদন বাড়ায়নি। খবর বিজনেস রেকর্ডার।

জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশনের তথ্যমতে, ২০২২ সালে জাপানে ৮ কোটি ৯২ লাখ ৩০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। দুই বছরে প্রথমবারের মতো বার্ষিক উৎপাদন কমেছে।

দেশটির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোয় চিপ সংকটে বছরজুড়ে অব্যাহত উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়েছে। ফলে ধস নেমেছে ইস্পাতের চাহিদায়। বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইস্পাত উৎপাদনে বড় ধস নামে। এ সময় ২ কোটি ১৪ লাখ ২০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়, যা এর আগের প্রান্তিকের তুলনায় ১১.৫ শতাংশ কম।

সর্বশেষ পাওয়া সংবাদ