সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে?
advertisement
আন্তর্জাতিক

ভারতে আল-কায়েদার সঙ্গে জড়িত ২ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে জড়িত ২ বাংলাদেশিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে গ্রেপ্তার করা হয়েছে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং পরে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত বাংলাদেশের দুই সন্দেহভাজন সন্ত্রাসীকে বেআইনিভাবে ভারতে প্রবেশের জন্য গুয়াহাটিতে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার পুলিশ জানিয়েছে। এনডিটিভি বলছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল গুয়াহাটি রেলস্টেশন থেকে ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। তারা যুবকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার জন্য শহরে অবস্থান করছিল বলেও পুলিশ দাবি করেছে।

সন্দেহভাজন ওই দুই সন্ত্রাসী হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহার মিয়া (৩০) এবং বাংলাদেশের নেত্রকোনা জেলার রাসেল মিয়া (৪০)। তারা আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য, আর এটি নিষিদ্ধঘোষিত আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘অভিযুক্তরা বাংলাদেশের নাগরিক এবং পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ করে অবস্থান করছিল এবং আসামে সন্ত্রাসী নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় নথিপত্র হাতে পেয়েছিল।’ তাদের কাছ থেকে আধার এবং প্যান কার্ড উদ্ধার করা হয়েছে জানিয়ে পুলিশ বলেছে সেগুলো ভুয়া বলে সন্দেহ করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ