সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে?
advertisement
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই কিয়েভ গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই মঙ্গলবার কিয়েভ সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন। রুশ হামলায় কোনঠাসা হয়ে পড়া ইউক্রেনকে ভরসা দিতেই মূলত কিয়েভ গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। খবর রুশ বার্তা সংস্থা তাসের।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে তাস আরো জানিয়েছে, ইউক্রেনকে আরো সামরিক ও আর্থিক সহায়তার বাইডেন প্রশাসনের বার্তা নিয়েই কিয়েভ গেছেন ব্লিঙ্কেন। ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মর্তাদের সঙ্গে বৈঠকের পর এক জরুরি সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে থাকা ইউক্রেনকে মার্কিন সমর্থনের কথা জানাতেই আমি কিয়েভ এসেছি।

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আরো শক্তিশালী ভূমিকা রাখতে ইউক্রেনকে আরো বেশি সামরিক ও আর্থিক সহায়তা করা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে নতুন করে ৪০০ মিলিয়ন ডলারের সামরিক সহয়তা দেয়ার ঘোষণা দিয়েছিলেন। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৫০.৬ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন।

সর্বশেষ পাওয়া সংবাদ