শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক

মুম্বাইয়ে ঝড়ে বিলবোর্ড ভেঙে ১৪ জনের মৃত্যু, আহত ৭৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে প্রচণ্ড ঝড়ে ভেঙে পড়া বিলবোর্ডের চাপায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৪ জন।

সোমবার (১৩ মে) বিকেলের দিকে হঠাৎ শক্তিশালী ঝড় শুরু হলে বিলবোর্ডটি ভেঙে পড়লে এর নিচে বহু মানুষ চাপা পড়ে। কারণ বিলবোর্ডটি একটি ব্যস্ত সড়কের পাশে ছিল।

ঝড়ের সময় ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিজ্ঞাপনী বোর্ডটি ভেঙে পড়ছে একটি পেট্রোল পাম্পের উপর। যার আঘাতে দুমড়ে গিয়ে নীচে নেমে আসে পেট্রোলপাম্পের ছাদ। চাপা পড়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। বিলবোর্ডের ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ফুঁড়ে ঢুকে যায়।

দুর্ঘটনার পরেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিলবোর্ড সরানোর কাজ করে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার সকাল পর্যন্ত বিলবোর্ড সরানোর কাজ চলে। এ ঘটনায় কিছু সড়কে যান চলাচলা বন্ধ করে দেওয়া হয়। মুম্বাইয়ের ব্যস্ত বিমানবন্দরেও এর প্রভাব পড়ে।

এই ঘটনায় মহরাষ্ট্র সরকার তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

মুম্বাই পৌর করপোরেশন জানিয়েছে, দুর্ঘটনায় ৭৪ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে ৩১ জনকে ছেড়ে দেওয়া হয়।

সোমবার বিকেলে এই ঝড় ওঠার কিছু ক্ষণ আগেই মহারাষ্ট্রের আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করে। আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তন হতে পারে বলে সতর্ক করা হয়েছিল মুম্বাই, পালঘর এবং থানের বাসিন্দাদের। তার পরেই কয়েক মিনিটের ওই ঝড়ে আরব সাগরের তীরের ঝকঝকে শহর তছনছ হয়ে যায়। ধুলায় পুরো শহর ধূসর হয়ে যায়। সূত্র-রয়টার্স।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত