সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে?
advertisement
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিসহ ৪০ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় ৪০ জন কাগজপত্রহীন অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ২৭ প্রবাসীও আছেন। রোববার (১২ মে) মালয়েশিয়ার জোহর রাজ্যের গেলাং পাতাহ এলাকার ১৯টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়জল শামসুদিন এক বিবৃতিতে বলেছেন, সেখানে বসবাসকারী বৈধ ভ্রমণ নথি নেই এমন বিদেশিদের সম্পর্কে জনসাধারণের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে জোহর জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশন মোট ২৪৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করে। এদের মধ্য থেকে নথিবিহীন ৪০ জনকে আটক করে তারা।

আটককৃতদের মধ্যে বাংলাদেশের ২৭, ভারতের ৭, নেপালের ৩, পাকিস্তানি ২ এবং ১ জন চীনা নাগরিক রয়েছে। সবার বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। তারা দেশটির আইনে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ৬(১)(সি) এর অধীনে বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকার জন্য এবং ১৫(১)(সি) ইমিগ্রেশনের ধারায় অপরাধ করেছে। তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে তাদের। প্রসঙ্গত, অবৈধদের অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে সেচ্ছায় নিজ দেশে চলে যাওয়ার আহবান জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এটি শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর।

সর্বশেষ পাওয়া সংবাদ