সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
আন্তর্জাতিক

রাফাহ ছাড়ছে ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় নতুন করে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। দলে দলে এলাকা ছাড়ছেন পূর্ব রাফা ও গাজা উপত্যকার উত্তরাঞ্চলের মানুষ। তাদের চোখেমুখে অজানা আশংকা। প্রতিবাদে মিশর জানিয়েছে ত্রাণ ইস্যুতে ইসরায়েলের সাথে আর কাজ করবে না।

বিশ্বনেতাদের চাপের পরেও থেমে নেই গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। এবার রাফায় বড় ধরনের হামলার পরিকল্পনা করছেন নেতানিয়াহু। এরই অংশ হিসাবে ফিলিস্তিনিদের এবার মধ্য রাফা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মধ্য রাফা অঞ্চলে অভিযান চালানোর লক্ষ্যে বাসিন্দাদের নতুন করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এরপরই দলে দলে মানুষ রাফা ছাড়তে শুরু করেছেন। রাফার শাবুরা শরণার্থী শিবির, প্রশাসনিক এলাকা, জেনিনা ও খিরবেত আল-আদাস এলাকার কিছু অংশ ছেড়ে আল-মাওয়াসির উপকূলীয় মানবিক এলাকায় চলে যাচ্ছেন তারা।

এদিকে, গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতালে সাতটি গণকবর থেকে ৫শ’ ২০টির বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগে মিলেছে আরো অনেক মৃতদেহ।

রাফায় ইসরাইলের অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির কারণে ত্রাণ নিয়ে তাদের সাথে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে মিসর। গাজায় মানবিক পরিস্থিতি বিপর্যয়ের জন্য শুধুমাত্র ইসরাইলকেই দায়ী করে দেশটি।

অপরদিকে, ইসরায়েলে হামাসের রকেট হামলায় দেশটির ৩ নাগরিক আহত হয়েছে। গাজা থেকে ছোঁড়া একটি রকেট আশকেলন শহরের একটি বাড়িতে আঘাত হানে।

গত বছরের ৭ অক্টোবর থেকে নির্বিচারে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিভাগই নারী ও শিশু।

সর্বশেষ পাওয়া সংবাদ