শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক

থাইল্যান্ডে এই বছর হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে চলতি বছরের এ পর্যন্ত হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা পুরো ২০২৩ সালের মোট সংখ্যার চেয়ে বেশি। এ অঞ্চলে বিগত কয়েক সপ্তাহ ধরে তাপদাহ বয়ে যাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শুক্রবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যতিক্রমী গরম আবহাওয়ার কারণে থাইল্যান্ডের জনজীবন চরম দুর্ভোগের মুখে পড়ে। এতে কর্তৃপক্ষকে প্রায় প্রতিদিনই তাপদাহের বিষয়ে সতর্কতা জারি করতে দেখা যায়।

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত হিটস্ট্রোকে ৬১ জন প্রাণ হারিয়েছে। ২০২৩ সালে হিটস্ট্রোকে মোট ৩৭ প্রাণ হারায়।
মন্ত্রণালয় জানায়, থাইল্যান্ডের কৃষি প্রধান উত্তরপূর্বাঞ্চলে হিটস্ট্রোকে সবচেয়ে বেশি লোক প্রাণ হারিয়েছে।

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র তাপপ্রবাহসহ আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে।

এপ্রিল মাসে, থাইল্যান্ডে সর্বোচ্চ ৪৪.২ ডিগ্রি সেলসিয়াস (১১১.৬ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে গত বছর দেশটিতে সর্বোচ্চ ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল যা দেশটির ইতিহাসের সর্বোচ্চ জাতীয় রেকর্ড।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত