সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের ১১ বছরের কারাদণ্ড

আন্তজার্তিক ডেস্ক : দুর্নীতি ও অর্থ পাচার মামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এ ছাড়া তাকে ৫০ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।

আবদুল্লাহ ইয়ামিনের বিরুদ্ধে একটি প্রাইভেট কোম্পানির কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইয়ামিন।

২০১৮ সালে ক্ষমতা হারান আবদুল্লাহ ইয়ামিন। এরপর ২০১৯ সালে রাষ্ট্রীয় তহবিল থেকে ১০ লাখ ডলার আত্মসাতের জন্য তাকে ৫ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। সাজা ঘোষণার পর ২০২০ সালে তাকে গৃহবন্দী করা হয়। কয়েক মাস পর তিনি মুক্তি পান। এরপর তিনি আবার রাজনীতিতে সক্রিয় হন।

আগামী বছরের মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে প্রগ্রেসিভ পার্টি থেকে প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন আবদুল্লাহ ইয়ামিন। সূত্র: রয়টার্স।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে মৃত্যু বেড়ে ৩৪

বাংলাদেশ ছেড়ে যাওয়া ১৮০ রোহিঙ্গার সাগরে মৃত্যুর আশঙ্কা

নেপালের প্রধানমন্ত্রী হলেন পুষ্পকমল দাহাল

সর্বশেষ পাওয়া সংবাদ