বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

সিরিয়ার ক্যাম্প থেকে ৪৭ নাগরিককে ফিরিয়ে নিলো ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ক্যাম্পে থাকা নিজেদের ৪৭ নাগরিককে ফিরিয়ে নিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে আটক নিজেদের নাগরিকদের রক্ষায় ব্যর্থ হওয়ায় প্যারিসের সমালোচনা করে জাতিসংঘের কমিটি। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যাদের ফিরিয়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে ৩২ শিশু ও ১৫ জন নারী রয়েছে।

মূলত ২০১৯ সালে আইএসের কথিত খেলাফতের পতন হলে সিরিয়ার ওই অঞ্চলে শত শত নারী-শিশু আটকা পড়ে। যাদের মধ্যে অসংখ্য বিদেশি নাগরিক রয়েছে। তবে কোন ক্যাম্প থেকে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

এর আগেও বেশি কয়েকবার সিরিয়া থেকে নিজেদের নাগরিকদের প্রত্যাবাসন করে ফ্রান্স। অক্টোবরে দেশটি ৪০ শিশু ও ১৫ নারীকে ফিরেয়ে নেয়।

সম্প্রতি সিরিয়ায় উত্তর-পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের ক্যাম্পে আটক ছিল এমন ২৩ জন নিজেদের নাগরিককে ফিরিয়ে নেওয়ার কথা জানায় কানাডা। যাদের ফিরিয়ে নেওয়ার কথা বলা হয় তাদের মধ্যে ছয় নারী, ১৩ শিশু ও চারজন পুরুষ রয়েছে।

এর আগে এসব বন্দিদের পরিবারের সদসরা কানাডার সরকারকে আদালতের সম্মুখীন করে। বলা হয়, তাদের কানাডায় ফিরিয়ে না আনলে সেটা হবে সংবিধান লঙ্ঘন।

সর্বশেষ পাওয়া সংবাদ