সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
আন্তর্জাতিক

বিদেশে কাজে যেতে মিয়ানমারের পুরুষদের ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক জান্তা সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ আইন প্রণয়নের কয়েক সপ্তাহ পর দেশটির সামরিক জান্তা পুরুষদের বিদেশে কাজ করার অনুমতি দেওয়া স্থগিত করেছে।

বৃহস্পতিবার (২ মে) জান্তার তথ্য টিমের পোস্ট করা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে কাজ করতে ইচ্ছুক পুরুষদের আবেদন গ্রহণ ‘সাময়িকভাবে স্থগিত’ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

‘বহির্গমন প্রক্রিয়া এবং অন্যান্য বিষয় অনুসারে যাচাই করতে আরও সময় নিতে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে অস্থিরতা বিরাজ করছে, তবে ব্যাপক সশস্ত্র বিরোধীদের দমন করতে তারা ব্যর্থ হয়েছে।

গত ফেব্রুয়ারিতে দেশটি জানায়, ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব নারী-পুরুষকে ন্যূনতম দুই বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োজিত রাখার জন্য একটি আইন কার্যকর করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ