বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন দুই বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতায় ‘সেন্ট মাদার তেরেসা ইন্টারন্যাশলান অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশের ক্রীড়া সংগঠক ও শিল্পপতি মোহাম্মদ শফিকুল আলম জুয়েল ও কুতুব উদ্দিন আহমেদ। ক্রীড়া ও সামাজিকক্ষেত্রে অবদান রাখায় তাদের এ পুরস্কার দেওয়া হয়।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের সেন্ট জেমস স্কুল অডিটোরিয়ামে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক ছিল মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি।

এদিন পুরস্কার দেওয়ার আগে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আন্দালিব ইলিয়াস, রঞ্জন সেন, বিশপ পিএসপি রাজু, মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ড. টিএইচ আয়ারল্যান্ড প্রমুখ। পরে মাদার তেরেসার প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান তারা।

মোহাম্মদ শফিকুল আলম জুয়েল ও শিল্পপতি কুতুব উদ্দিন আহমেদের হাতে পুরস্কার তুলে দেন বিশপ পিএসপি রাজু, কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস, মিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন।

এছাড়া নিজ নিজ ক্ষেত্রে কাজের স্বীকিৃতি হিসেবে এ বছর মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন ফাদার সমাজকর্মী ডমিনিক গোমস, সমাজসেবক স্বপন সমাদ্দার, শিক্ষাবিদ রানা দেব, শিক্ষাবিদ রুদ্র দেব দাশগুপ্ত।

বিনোদন জগতে অবদান রাখার জন্য এ পুরস্কার পেয়েছেন সুরঞ্জন পাল, সংগীতজ্ঞ ওস্তাদ আসাদ আলী খান ও সুধীর দত্ত। ক্রিড়াক্ষেত্রে কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাব, ক্রীড়াবিদ সায়নী দাস এ পুরস্কার পান। তাছাড়া শিক্ষাবিদ সি. লিওনাল, সমাজসেবক নীতা দিওয়ান, মানজার হোসেন খান, আচার্য গোপাল খেত্রী ও কালিপদ পালও মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ