মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
আন্তর্জাতিক

অবশেষে ইউক্রেনকে ৬১ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার ইউক্রেনের জন্য ৬ বিলিয়ন ডলার নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছেন। ওয়াশিংটন কয়েক মাসের সীমিত আমেরিকান সহায়তার শূন্যস্থান পূরণ করতে এই সহায়তা ঘোষণা দিয়েছে।
রাশিয়ার অগ্রগতি আটকাতে ইউক্রেনের জন্য নতুন তহবিল প্রদানের জন্য একটি বিলম্বিত বিলে জো বাইডেনের স্বাক্ষর করার ঠিক পরে ১ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণার পর এই সপ্তাহে এটি দ্বিতীয় প্যাকেজ।
কিয়েভের কয়েক ডজন আন্তর্জাতিক সমর্থকদের একটি ভার্চুয়াল বৈঠক শেষে অস্টিন সাংবাদিকদের বলেন, ‘আমি ইউক্রেন নিরাপত্তা সহায়তা উদ্যোগের মাধ্যমে আজকে ৬ বিলিয়ন ডলারের অতিরিক্ত প্রতিশ্রুতি ঘোষণা করতে পেরে আনন্দিত।’
‘এটি আজ পর্যন্ত আমাদের প্রতিশ্রুত সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ’ এ কথা উল্লেখ করে অস্টিন বলেছেন, এতে বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্র, কাউন্টার-ড্রোন সিস্টেম, আর্টিলারি গোলাবারুদ, রক্ষণাবেক্ষণ এবং টেকসই সহায়তা অন্তর্ভুক্ত থাকবে।
বুধবার ঘোষিত ১ বিলিয়ন প্যাকেজের বিপরীতে বিশেষ আইটেমগুলো মার্কিন মজুদ থেকে সরবরাহ করা হবে, সর্বশেষ সহায়তা প্রতিরক্ষা শিল্প থেকে সংগ্রহ করা হবে। এ কারণে এই যুদ্ধাস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে আরও বেশি সময় লাগবে।
যুক্তরাষ্ট্র ইউক্রেনের একটি প্রধান সামরিক সমর্থক। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে কয়েক বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ