শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল
আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্র মুখপাত্রের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের নৃশংস হামলার বিষয়ে ওয়াশিংটনের নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরবি ভাষার মুখপাত্র হালা রারিত পদত্যাগ করেছেন। মার্কিন দপ্তরের তৃতীয় কর্মকর্তা হিসেবে তিনি একই নীতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তিনি পদত্যাগপত্র জমা দেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, হালা রারিত দুবাই আঞ্চলিক মিডিয়া হাবের ডেপুটি ডিরেক্টর ছিলেন। ১৮ বছর আগে তিনি রাজনৈতিক ও মানবাধিকারবিষয়ক কর্মকর্তা হিসেবে স্টেট ডিপার্টমেন্টে যোগ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে ১৮ বছর মর্যাদাপূর্ণ সেবাদান শেষে আমি ২০২৪ সালের এপ্রিলে পদত্যাগ করেছি।’

পদত্যাগের বিষয়ে হালা রারিত বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্টেট ডিপার্টমন্ট কর্মকর্তাদের সরকারের নীতির সঙ্গে মতানৈক্য থাকলে তা প্রকাশ করতে পারে। এদিকে প্রায় এক মাস আগে, পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার ব্যুরোর অ্যানেল শেলাইন পদত্যাগের ঘোষণা দেন। আর পররাষ্ট্র দপ্তরের (স্টেট ডিপার্টমেন্ট) কর্মকর্তা জোশ পল গত অক্টোবরে পদত্যাগ করেন।

এর আগে গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জশ পল জো বাইডেনের ধ্বংসাত্মক ও অন্যায্য অস্ত্র নীতির বিরোধিতা করে পদত্যাগ করেন। তিনি যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বিভাগের পরিচালক ছিলেন। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে দেশটির শিক্ষা বিভাগের ফিলিস্তিনি-আমেরিকান বংশোদ্ভূত সিনিয়র কর্মকর্তা তারিক হাবাশ মার্কিন নীতির বিরোধিতা পদত্যাগ করেছিলেন।

এই সম্পর্কিত আরো

ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল