বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারীর গুলিতে সাতজনের মৃত্যু হয়। ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে উপকূলীয় শহর হাফ মুন বে-তে দুটি পৃথক স্থানে সর্বশেষ হামলা হয়েছে।

হামলাকারীর নাম ঝাও চুনলি (৬৭)। তিনি স্থানীয় বাসিন্দা।

বন্দুকধারীর গুলিতে নিহতদের মধ্যে চারজনের মরদেহ একটি মাশরুম খামারে পাওয়া যায়। সেখান থেকে কিছুদূরে বাকি তিনজনের মরদেহ পাওয়া যায়।

তদন্তকারীরা এখনও এই হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানতে পারেননি।

গোলাগুলির বিষয়ে সান মাতেও কাউন্টি শেরিফ ক্রিস্টিনা কর্পাস বলেছেন, ‘সন্দেহভাজন অপরাধীকে হেফাজতে রাখা হয়েছে। এখন ওই এলাকার বাসিন্দাদের জন্য কোনও হুমকি নেই। ’

ক্রিস্টিনা কর্পাস বলেন, একজন ভিকটিমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের কাছে একটি বলরুম ডান্স স্টুডিওয় গত শনিবার স্থানীয় সময় রাতে হামলা চালায় এক বন্দুকধারী। এতে মোট ১৯ জন হতাহত হন।

এ বিষয়ে কাউন্টি শেরিফ রবার্ট লুনা রোববার (২২ জানুয়ারি) আরও জানান, তারা এখনও হামলার মোটিভ জানেন না। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ৫ জন করে নারী-পুরুষ রয়েছেন। এবং তারা সম্ভবত এশিয়ান বংশোদ্ভূত।

সর্বশেষ পাওয়া সংবাদ