শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
আন্তর্জাতিক

ভারতের সিকিমে একের অধিক সন্তান জন্ম দিলে নারীদের আর্থিক পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অধিকাংশ রাজ্যে যখন জনবিস্ফোরণ তখন উল্টো চিত্র সিকিমে। তাই জনসংখ্যা বাড়াতে এই রাজ্যে অভিনব পদক্ষেপ নিয়েছে সিকিম সরকার। খবর এনডিটিভির।

বলা হয়েছে, রাজ্যের সরকারি নারীকর্মীরা যদি দুটি বা তার বেশি সন্তানের জন্ম দেন, তাহলে তাদের পুরস্কৃত করা হবে।

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাঙ এই বিশেষ ক্ষেত্রে নারীদের জন্য স্পেশাল ইনক্রিমেন্টের প্রস্তাব রেখেছেন। যদি দ্বিতীয় সন্তানের জন্ম দেন, তাহলে এক দফা ইনক্রিমেন্ট। তৃতীয় সন্তানের জন্ম হলে আবারও আর্থিক পুরস্কার।

তাছাড়া সেখানে বাড়ানো হয়েছে সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটিও। নতুন সরকারি ঘোষণা অনুযায়ী, সিকিমের সরকারি কর্মীরা এবার থেকে ৩৬৫ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন। পাশাপাশি এক মাস করা হয়েছে পিতৃত্বকালীন ছুটির মেয়াদ।

মুখ্যমন্ত্রী তামাংয়ের বলেছেন, রাজ্যের লোকসংখ্যার কথা ভেবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কমে যাওয়া ফার্টিলিটি রেট আমাদের বাড়াতেই হবে। তাই বেশি সন্তানের জন্ম দিলে আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, এরই মধ্যে যারা একাধিক সন্তানের জন্ম দিয়েছেন, তারাও এই আর্থিক সুবিধা পাবেন। সিকিমের হাসপাতালগুলোতে আইভিএফ সেবা আরও বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এক সন্তানের মা হলে এই আর্থিক সুবিধা পাওয়া যাবে না।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ