রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি
আন্তর্জাতিক

মোজাম্বিকে ফেরি ডুবে শিশুসহ নিহত অন্তত ৯০

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকূলে সাময়িক ব্যবহারের জন্য নির্মিত একটি ফেরি ডুবে শিশুসহ অন্তত ৯০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

রোববার (৭ এপ্রিল) দুর্ঘটনার এই তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান, মাছ ধরার একটি নৌকাকে ফেরি হিসেবে ব্যবহার করা ওই জলযানটি ১৩০ জন লোককে নিয়ে নামপুলা প্রদেশের একটি দ্বীপে পৌঁছানোর চেষ্টা করলে এতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

এ বিষয়ে নামপুলার স্বরাষ্ট্র সচিব জাইমে নেতো বলেন, ‘নৌযানটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিল। এ কারণেই সেটি ডুবতে শুরু করে। নৌকাডুবির ঘটনায় ৯১ জন প্রাণ হারিয়েছেন।’ তিনি জানান, নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

উদ্ধারকর্মীরা পাঁচজনকে জীবিত উদ্ধার করে এবং আরও লোক উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তবে সাগরের প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান বেশ কঠিন হয়ে ওঠে। অধিকাংশ লোকজন দেশটির মূল ভূখণ্ড থেকে কলেরার আতঙ্কে পালিয়ে যাচ্ছিল বলে জানান জাইমে নেতো।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশের একটি আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় মোজাম্বিক। সরকারি তথ্য অনুসারে, দেশটিতে পানিবাহিত রোগে ১৫ হাজার লোক মারা যাবার ঘটনা ঘটেছে। অক্টোবর থেকে মারা গেছে ৩২ জন। আর নামপুলা হচ্ছে সবচেয়ে কলেরা উপদ্রুত এলাকা। সম্প্রতি এই প্রদেশে বাইরে থেকে আসা লোকজনের চাপ খুব বেড়ে গেছে। বিশেষ করে, জিহাদিদের আক্রমণের ভয়ে লোকজন এখানে বেশি পালিয়ে আসছে।

জাইমে নেতো আরও জানান, তদন্তকারীরা নৌকাডুবির ঘটনা তদন্ত করছে। জীবিত যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এই সম্পর্কিত আরো

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি