রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

গাজার শিশুদের জন্য শ্রীলঙ্কার ১০ লাখ ডলার অনুদান

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিপর্যস্ত শিশুদের সহায়তার জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থাকে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে শ্রীলঙ্কা। অর্থনৈতিক সংকটে জর্জরিত হলেও প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের এ সংক্রান্ত একটি প্রস্তাব দেশটির মন্ত্রিসভা অনুমোদন দেয়।

মঙ্গলবার (২ এপ্রিল) ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক সংকট সত্ত্বেও শ্রীলঙ্কা এ অনুদান দিয়েছে। জাতিসংঘের ত্রাণ সংস্থা ভেঙে ফেলার যে পরিকল্পনা করা হচ্ছে, তা মোকাবিলার অন্যতম প্রচেষ্টা এটা। ইউএনআরডব্লিউএর কর্মীরা হামাসের সঙ্গে জড়িত বলে ইসরায়েল বরাবরই দাবি তুলেছে। যদিও তারা কখনোই তাদের দাবির সপক্ষে প্রমাণ দিতে পারেনি। এছাড়াও তারা গাজায় জাতিসংঘের এ সংস্থাটির কার্যক্রম বন্ধ করে দেয়ার জন্য বিভিন্ন পর্যায়ে লবিং করছে। ইসরায়েলের দাবি, সংস্থাটি না থাকলে শরণার্থী সমস্যাও থাকবে না।

এমন পরিস্থিতির মধ্যে মঙ্গলবার গাজার জন্য ১০ লাখ ডলার অনুদান দিয়েছে অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘সরকার গাজা উপত্যকায় সংঘাতে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তার জন্য ১০ লাখ ডলার অনুদান দিয়েছে। অনুদানটি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিন সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা