রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

তাইওয়ানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সর্তকতা

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। এ কারণে তিনদেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল হুয়ালিন শহর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৪ বললেও জাপান ভূ-তাত্ত্বিক সংস্থা বলছে, এর মাত্রা ৭ দশমিক ৭।

ঘটনার পর জাপান, ফিলিপাইনসহ প্রতিদেশী দেশগুলোর সাগরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূল এলাকায় ৩ মিটার উচ্চতা পর্যন্ত ঢেউ আসার আশংকা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মিলেনি।

বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, ভূমিকম্পের প্রভাবে এরইমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৮৭ হাজার বাড়ি। ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সেবা ব্যবস্থাও।

শক্তিশালী এই ভূমিকম্পের প্রায় ১৫ মিনিট পর একটি সিরিজ আফটারশক অনুভূত হয় যা পরে প্রায় এক ঘণ্টা অব্যাহত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, তাইওয়ানের বেশ কিছু ভবন নীচ থেকে কেঁপে উঠেছে। এছাড়াও দ্বীপটির পূর্বাঞ্চলে ভূমিধস হয়েছে।

তাইওয়ান কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে ও বাসিন্দাদের ‘সতর্ক’ থাকার আহ্বান জানিয়েছে।

তাইওয়ানের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। এরআগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ৪শ’ মানুষ নিহত হয়।

এদিকে, জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিশাল মাত্রার এই ভূমিকম্পের জেরে সুনামির আশঙ্কা রয়েছে তাইওয়ান ও তার প্রতিবেশী এই তিন দেশে। সুনামির সময় সাগরের ঢেউয়ের উচ্চতা ৩ মিটার (৯ ফুট) ছাড়িয়ে যেতে পারে।

ওকিনাওয়া, মিয়াকোজিমা ও ইয়ায়েমা দ্বীপের আশেপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলেছে জেএমএ। কেননা, এসব অঞ্চলে ৩ মিটার বা ৯ দশমিক ৮ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

জেএমএ আরও বলেছে, ‘সুনামি উপকূলের দিকে ধেয়ে আসছে। যত দ্রুত সম্ভব বাসিন্দাদের সরিয়ে ফেলুন। ঢেউ বারবার আঘাত করতে পারে। আর সতর্কতা প্রত্যাহার করার আগ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যান।’

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা