রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

জরিমানার ১৭৫ মিলিয়ন ডলার পরিশোধ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : প্রতারণা মামলায় জরিমানার ১৭৫ মিলিয়ন ডলার পরিশোধ করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। যদিও প্রতারণা মামলায় নিউ ইয়র্ক আদালত ট্রাম্পকে প্রথমে ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করে তার আইনজাবী। ওই আপিলের আবেদনে আদালত তাকে পরিশোধকৃত অর্থের পরিমাণ কমিয়ে দেন। আর এ অর্থ পরিশোধে ট্রাম্পকে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়।

গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি করে সম্পদের দাম বৃদ্ধির অভিযোগ আনা হয়। তবে ট্রাম্প এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধ সম্পত্তি জালিয়াতির মামলাটি পুরোপুরি রাজনৈতিক।

এদিকে আপিলে ট্রাম্প হারলে তাকে ৪৬৪ মিলিয়ন ডলারই পরিশোধ করতে হতো। তবে তার আইনজীবী আপিল আদালতকে জানায় তার বাদী এই পরিমাণ অর্থ পরিশোধে অপরাগ। কারণ ট্রাম্পের কাছে এই অর্থ পরিশোধের জন্য পর্যন্ত সম্পদ নেই।

গতকাল সোমবার তিনি তার জরিমানার অর্থ পরিশোধ করেন। এর ফলে তার সম্পদের মধ্যে ট্রাম্প টাওয়ার এবং মার-এ লাগো বাজেয়াপ্ত করার হাত থেকে বাঁচলেন।

এক বিবৃতিতে তার আইনজীবী অ্যালিনা হাববা বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জরিমানাকৃত অর্থ পরিশোধ করেছেন। তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ আপিল আদালতের মাধ্যমেই তিনি এখন মোকাবিলা করবেন।

২০২২ সালে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার মামলাটি করেন। সূত্র-বিবিসি।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা