বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

নিউইয়র্কে ‘তুষারঝড় নায়ক’ সম্মাননা পেলেন ২ বাংলাদেশি

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরজ্যের বাফেলো শহরে সাম্প্রতককালে ভয়াবহ তুষারঝড়ে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে অংশ নেওয়ায় ‘তুষারঝড়ের নায়ক’ (ব্লিজার্ড হিরো) সম্মাননা পেয়েছেন দুই বাংলাদেশিসহ ও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান।

স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বাফেলো সিটিতে স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের ক্যাম্পবেল স্টুডেন্ট ইউনিয়ন হলে এ সম্মাননা তুলে দেন নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

নিউইয়র্কের বাফেলো সিটিতে গত ডিসেম্বরের শেষ সপ্তাহে ভয়াবহ তুষারঝড়ে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে অংশ নিয়েছিল একদল বাংলাদেশি। তাদের মধ্য থেকে দুজন এমডি তাজুল ইসলাম মানিক ও মোহাম্মদ ওসমান শিমুলকে তাদের বীরত্বপূর্ণ অবদানের জন্য ‘তুষারঝড়ের নায়ক’ বা ব্লিজার্ড হিরো হিসেবে দ্য গভর্নরস মেডাল অব পাবলিক সার্ভিস সম্মাননা দেয়া হয়।
একইসাথে তুষারঝড় পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয় বাফেলো সিটিতে বাংলাদেশি মালিকানাধীন লাভবার্ডস রেস্টুরেন্টকে। প্রতিষ্ঠানটির পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন এর অন্যতম স্বত্বাধিকারী মোহাম্মদ আলম। অনুষ্ঠানে বাফেলো সিটির মেয়র বায়রন ব্রাউন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে বাফেলোতে বয়ে যাওয়া ভয়াবহ তুষারঝড়ে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়। উদ্ভূত পরিস্থিতিতে নিউইয়র্ক রাজ্য সরকার জরুরি অবস্থা জারি করেছিল।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ