বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
advertisement
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে একটি বাস গিরিখাদে পড়ে আগুন ধরে গেলে এর ৪৬ জন যাত্রীর মধ্যে ৪৫ জনই মারা গেছে বলে জানিয়েছে দেশটির পরিবহণ মন্ত্রণালয়। বৃহস্পতিবারের (২৮ মার্চ) ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া আট বছরের একটি শিশু মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। খবর এএফপির।

দক্ষিণ আফ্রিকার পরিবহণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাসটি প্রতিবেশী দেশ বতসোয়ানা থেকে দেশের উত্তরে মোরিয়া এলাকায় যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এর ফলে বাসটি সেতুর প্রাচীরে আঘাত করে নিচে গিরিখাদে পড়ে যায় এবং তাৎক্ষণিক আগুন ধরে যায়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্মীরা জানান, বাসের কয়েকজন যাত্রীর মরদেহ এতটাই পুড়ে গেছে, সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। বাসটির লাইসেন্স প্লেট বতসোয়ানার ছিল, তবে এর যাত্রীরা কোন দেশের নাগরিক ছিল সে সম্পর্কে অনুসন্ধান চলছে।

দক্ষিণ আফ্রিকার পরিবহণমন্ত্রী সিন্দিসিউই চিকুনগা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার বিষয়ে পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন।

বাসটি দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশের মামাতলাকালা এলাকায় দুটি পাহাড়ের সংযোগ সেতু থেকে নিচে পড়ে যায়। এলাকাটি রাজধানী জোহানেসবার্গ থেকে ৩০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

সর্বশেষ পাওয়া সংবাদ