বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
advertisement
আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৪৯০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৪৯০ জনে দাঁড়িয়েছে। এ সময়ে আহত হয়েছেন ৭৪ হাজার ৮৮৯ জন।

বার্তা সংস্থা আনাদোলু বলছে, সর্বশেষ চব্বিশ ঘণ্টায় ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০২ জন। বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের মারাত্মক আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩২ হাজার ৪৯০ জনে পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’ এছাড়া নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ। ধারণা করা হচ্ছে বিভিন্ন স্থাপনার নিচে চাপা পড়ে তাদেরও প্রাণহানি হয়েছে।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার কমিশনে ‘দ্য অ্যানাটমি অব আ জেনোসাইড’ নামের একটি প্রতিবেদন তুলে ধরেন অধিকৃত অঞ্চলগুলোতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোটিয়ার ফ্রান্সেসকা আলবানিজ। তিনি বলেন, ‘মানবতার সবচেয়ে খারাপ অবস্থার বিষয়ে প্রতিবেদন তৈরি করা এবং প্রাপ্ত ফলাফলগুলো উপস্থাপন করা আমার দায়িত্ব। গাজায় একটি গোষ্ঠী হিসেবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধের সীমা পূরণ হয়েছে বলে আমি দেখতে পেয়েছি।’

সর্বশেষ পাওয়া সংবাদ