রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় সেতু ধস; ৬ জনের প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে কনটেইনাবাহী জাহাজের ধাক্কায় বড় একটি সেতু ধসে পড়ায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। স্থানীয় সময় সোমবার (২৫ মার্চ) দিনগত রাত ১টা ৩০ মিনিটের দিকে একটি কার্গো জাহাজ ধাক্কা দেওয়ার পর ‘ফ্রান্সিস স্কট কী’ সেতুটি ভেঙে পড়ে। খবর সিএনএনের।

কোস্ট গার্ড জানিয়েছে, সেতুটি ভেঙে পড়ার সময় এতে সংস্কার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। নিখোঁজ নির্মাণ শ্রমিকদের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।

বাহিনীটির কর্মকর্তারা জানান, সেতুটি ভেঙে পড়ার সময় সেখানে আটজন ছিলেন। অন্তত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আরও ছয়জন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরেথ বলেন, ‘এখন আমরা আর নিখোঁজ ব্যক্তিদের কাউকে জীবিত খুঁজে পাওয়া যাবে বলে মনে করি না।’

কনটেইনার জাহাজ ডালি সেতুর একটি খুঁটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি সিঙ্গাপুর ভিত্তিক সিনার্জি গ্রুপ পরিচালনা করে। তবে ডেনিশ শিপিং জায়ান্ট মায়ের্স্ক কার্গো বহন করার জন্য জাহাজটি তৈরি করেছিল। স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, সিঙ্গাপুরে মার্কিন দূতাবাস দেশটির সমুদ্র ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) নেতৃত্বে এ ঘটনার তদন্ত করা হচ্ছে। এনটিএসবির চেয়ার জেনিফার হোমেন্ডি বলেছেন, ২৪ জন বিশেষজ্ঞের একটি দল—নটিক্যাল অপারেশন, জাহাজ অপারেশন, নিরাপত্তা ইতিহাসের রেকর্ড, মালিক, অপারেটর, কোম্পানির নীতি এবং কোনো একটি নিরাপত্তা ব্যবস্থাপনা সংস্থা বিষয়টি খতিয়ে দেখবে।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা