বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
advertisement
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় আরো ত্রাণ সরবরাহের সুযোগ দিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস। গত শনিবার গাজার দ্বারপ্রান্তে সফরে গিয়ে যুদ্ধবিরতির এ আহ্বান জানিয়ে গুতেরেসে বলেছেন, ইসরাইল-হামাস যুদ্ধে বিশ্ব যথেষ্ট ভয়াবহতা দেখেছে।

গাজায় ত্রাণ সরবরাহের মূল পথ মিসরীয় অংশের রাফা সীমান্তে গুতেরেস বলেছেন, গাজার ফিলিস্তিনী শিশু, নারী ও পুরুষ সকলেই অব্যাহত দুঃস্বপ্ন্রে মধ্যে রয়েছে।

তিনি আরো বলেছেন, আমি বিশ্বের সংখ্যাগরিষ্ঠের কণ্ঠধারণ করে বলছি যারা যথেষ্ট ভয়াবহতা দেখেছে। গাজায় সম্প্রদায় ধ্বংস করে দেয়া হয়েছে, বাড়িঘর গুঁড়িয়ে দেয়া হয়েছে, পুরো পরিবার ও প্রজন্ম নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে।

গুতেরেস গাজায় পুরোপুরি ও অবাধ ত্রাণ সরবরাহের অঙ্গিকার করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গেটের একদিকে ত্রাণবাহী ট্রাকের দীর্ঘ সারি, অন্যদিকে ক্ষুধার দীর্ঘ ছায়া যা এক নৈতিক অপমান।

এ প্রেক্ষিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, গুতেরেসের নেতৃত্বে জাতিসংঘ এখন ইসরাইল বিরোধী সংস্থায় পরিণত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশে ব্যর্থ হয়েছে। চীন ও রাশিয়া এ প্রস্তাবে ভেটো দিয়ে বলেছে, এতে ইসরাইলের প্রতি খুবই নমনীয়তা দেখানো হয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, সোমবার যুদ্ধবিরতি সংক্রান্ত আরো একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হতে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ