রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

রাশিয়ায় কনসার্ট হলে হামলা, নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে বন্দুকধারীদের নির্বিচার গুলিবর্ষণে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। একইসঙ্গে এ সময় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলেও জানা গেছে। হামলায় কনসার্ট হলটিতে আগুন ধরে যায়। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

জানা গেছে, হামলাকারীরা কেমোফ্লেজ ইউনিফর্ম পরে কনসার্ট ভবনটিতে প্রবেশ করে গুলি করতে শুরু করে। এ ছাড়া তারা গ্রেনেড ও আগুন বোমা ছুড়ে মারে। বার্তা সংস্থা আরআইএ নভোস্তির সাংবাদিকরা এ তথ্য জানিয়েছেন।

মস্কোর উত্তরাঞ্চলীয় উপকণ্ঠ ক্রাসনোগরস্ক এলাকার ক্রকাস সিটি কনসার্ট হলে চালানো এই হামলায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। দর্শনার্থীরা এ সময় চিৎকার করে জরুরি নির্গমন দরজার দিকে ছুটে যায়।

এলেক্সি নামে একজন সঙ্গীত প্রযোজক জানান, রক গানের কনসার্টটি শুরু হওয়ার কিছুক্ষণ আগে তিনি গুলিবর্ষণের শব্দ এবং অনেক মানুষের চিৎকার শুনতে পান। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছিলাম অটোমেটিক রাইফেলে গুলিবর্ষণের মাধ্যমে হামলা হচ্ছে এবং সবচেয়ে খারাপ যেটা, তা হলো এটি একটি সন্ত্রাসী হামলা।’

এলেক্সি আরও বলেন, ‘সব লোকই বের হওয়ার জরুরি দরজাগুলোর দিকে ভিড় করছিলেন এবং এতে সেখানে প্রচণ্ড ঠাসাঠাসির সৃষ্টি হয়। এমনকি, লোকেরা একে অন্যের মাথার ওপর দিয়ে বের হয়ে আসার চেষ্টা করছিলেন।’

রাশিয়ার এফএসবি নিরাপত্তা সার্ভিস জানায়, এ ঘটনায় মোট ৬০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও শতাধিক লোক।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো বলেন, ১১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে পাঁচজন শিশু রয়েছে, যাদের একজনের অবস্থা সঙ্কটাপন্ন। ১১০ জন পূর্ণবয়স্ক লোকের মধ্যে ৬০ জনের অবস্থা গুরুতর।

কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ত্রাসী ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রতিটি ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানানো হচ্ছে। প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থাকে এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, তারা ঘটনাস্থলে আছে এবং দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে অভিযান পরিচালনা করছে। ঘটনার পর থেকেই পুলিশকে গন্ধ শুঁকে অপরাধী শনাক্ত করতে পারে, এমন কুকুর নিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে।

এদিকে ইসলামিক স্টেট (আইএস) জানিয়েছে, তাদের যোদ্ধারা মস্কোর উপকণ্ঠে একটি বড় জামায়েতে হামলা চালিয়েছে এবং হামলাকারীরা তাদের আস্তানায় নিরাপদে ফিরে এসেছে। সূত্র-এএফপি।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা