বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

নেপাল-ভারত ফেরার পথে ৬৫ যাত্রী নিয়ে উল্টে গেলো বাস

আন্তর্জাতিক ডেস্ক : নেপাল থেকে ভারতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে পুণ্যার্থীবাহী একটি বাস। ৬৫ জন নিয়ে এটি উল্টে যায়। এ ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

জানা গেছে, নেপালের ত্রিবেণী ধাম থেকে ফিরছিল বাসটি। পুণ্যার্থীরা সবাই উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। শনিবার বিকেলে ভারত সীমান্তের কাছে নেপালে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশ জানিয়েছে, ত্রিবেণী ধাম দর্শনের পর নারায়ণী নদীতে পুণ্যস্নান করেছিলেন অনেকে। তার পর বাসে চড়ে ভারতে ফিরছিলেন। সেই সময় একটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। রাস্তার উপরে যাত্রিবোঝাই বাস উল্টে কাত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নেপাল পুলিশের কর্মকর্তারা। আহতদের উদ্ধার করে পৃথ্বীচাঁদ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে আহতদের।

দুর্ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের জেলাশাসক নেপালের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি আহতদের খোঁজখবর নেন। কয়েক জন কর্মকর্তাকে পরিস্থিতি পর্যালোচনার জন্য উত্তরপ্রদেশ থেকে নেপালে পাঠানো হয়েছে।

নেপালের নারায়ণী নদীর তীরে আয়োজিত বাৎসরিক মেলায় প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী জড়ো হন। ভারত থেকেও বহু মানুষ পুণ্যলাভের আশায় সেখানে যান।

সর্বশেষ পাওয়া সংবাদ