বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

৯৩ বছর বয়সে বিয়ের পিঁড়িতে চাঁদের মাটিতে পা রাখা অলড্রিন

আন্তর্জাতিক ডেস্ক : চাঁদের মাটিতে পা রাখা দ্বিতীয় মানব অলড্রিন ৯৩ বছর বয়সে বিয়ে করেছেন। নিজের ৯৩তম জন্মদিনটি বিয়ে করে উদযাপন করলেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার অলড্রিন তার দীর্ঘদিনের প্রেমিকা ৬৩ বছরের অ্যানকা ফাউরকে বিয়ে করেন তিনি।

টুইটে অলড্রিন জানান, লস অ্যাঞ্জেলেসে একটি ছোট অনুষ্ঠানে ৬৩ বছর বয়সী ড. অ্যানকা ফাউরের সঙ্গে তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অলড্রিন বিয়ের ছবিও শেয়ার করেছেন।

অলড্রিনের অবশ্য এটাই প্রথম বিয়ে নয়। এর আগে আরও তিন বার বিয়ে করেছেন তিনি, কিন্তু কোনো বিয়েই স্থায়ী হয়নি।

১৯৬৯ সালের ২০ জুলাই প্রথমবার চাঁদের মাটিতে মানুষের পা পড়ে। প্রথমে নীল আর্মস্ট্রং এবং তার পরে বাজ অলড্রিন নামেন চাঁদের মাটিতে।

সর্বশেষ পাওয়া সংবাদ