বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সংসদে প্রধানমন্ত্রী - জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার বিদ্যুৎ ও গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ মার্কিন পাসপোর্ট পেতে পিতা-মাতাকে দিতে হবে নাগরিকত্ব প্রমাণ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডা. শওকত আজাদ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি গণতন্ত্র ও উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে শক্তিশালী ডিসকোর্স তৈরির আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ১২ কেজি এলপিজির দাম কমলো টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার
advertisement
আন্তর্জাতিক

ম্যাথিউ মিলারসহ ২ শতাধিক মার্কিনির ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারসহ ২২৭ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। সরাসরি রাশিয়াবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ সামরিক অভিযান সমর্থন করায় রুশ নাগরিকদের ওপর মার্কিন কর্তৃপক্ষ যে ক্রমাগত নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার, সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভান, সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান ও সাবেক মার্কিন অর্থমন্ত্রী ল্যারি সামার্স রয়েছেন।

একইসঙ্গে মার্কিন অ্যারোস্পেস কোম্পানি লকহিড মার্টিনের ভাইস প্রেসিডেন্ট শামালা লিটলফিল্ড এবং সামরিক ঠিকাদার ব্ল্যাকওয়াটারের প্রতিষ্ঠাতা আলফ্রেড ক্লার্কসহ মার্কিন প্রতিরক্ষা খাতের নির্বাহীদেরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পাশাপাশি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসের সাংবাদিকসহ কয়েকজন মার্কিন শিক্ষাবিদকেও এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এর ফলে তারা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের যেকোনো আগ্রাসী প্রচেষ্টা বিনা শাস্তিতে ছেড়ে দেয়া হবে না। প্রত্যেকটির প্রতিক্রিয়া জানানো হবে।

২০২২ সালে ইউক্রেন সংঘাত বৃদ্ধির পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে নেমে গেছে। ওয়াশিংটন ও তার মিত্ররা মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ