রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

নিউইয়র্কে নিজের ব্যামাগার থেকে আ.লীগ নেতার ছেলের মৃতদেহ উদ্ধার

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাড়ির পেছনে নিজের তৈরি ব্যামাগারে পাওয়া গেলো বাংলাদেশি যুবকের মৃতদেহ। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে নিউ ইয়র্কের কুইন্সে বাড়ির পেছনে ব্যামাগারে থেকে পুলিশ রায়ান জামান (২৯)এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান ও মহিলা নেত্রী মুর্শেদা জামানের একমাত্র ছেলে রায়ান জামান কীভাবে নিজের তৈরি ব্যামাগারে মারা গেছে তা এখনও পুলিশ জানতে পারেনি। রায়ানের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার বাবা আ.লীগ নেতা আশরাফুজ্জামান।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ মার্চ) সারাদিন কোন খোঁজ না পেয়ে রায়ানের মা-বাবা তার সহকর্মীকে ফোন করে জানতে পারেন সে কাজে যায়নি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। কোথাও তার কোন সন্ধান না পেয়ে মা-বাবার মনে সন্দেহ দেখা দেয়। পরে বিকেলে নিউ ইয়র্কের কুইন্সে বাড়ির পেছনে রায়ানের তৈরি ব্যামাগারে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। ঘটনা স্থানীয় পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানতে পারেননি রায়ানের মা-বাবা।

তিনি জানান, আগামীকাল শনিবার (১৬ মার্চ) বাদ যোহর রায়ানের নামাজে জানাজা জামাইকার মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে এবং একই দিনে লং আইল্যান্ডের মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।
রায়ানের মৃত্যুর খবর নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাঝে ছড়িয়ে পড়লে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে। স্নেহশীল, যত্নশীল ও মেধাবী রায়ান জামানের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক সামাদ আজাদ সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা