সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

বিশ্বের মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সব মুসলিম সম্প্রদায়ের মানুষদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার তিনি এ শুভেচ্ছা বার্তা দেন।

শুভেচ্ছা বার্তায় বাইডেন জানান, গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদিও আমরা গাজায় আরও জীবন রক্ষাকারী ত্রাণ পাচ্ছি। এরপরেও মার্কিন যুক্তরাষ্ট্র জিম্মিদের মুক্তি দেওয়ার চুক্তির অংশ হিসেবে কমপক্ষে ছয় সপ্তাহের জন্য টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য অবিরাম কাজ চালিয়ে যাবে। স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শান্তির দীর্ঘমেয়াদী ভবিষ্যত বিনির্মাণে আমরা কাজ অব্যাহত রাখব। এতে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের সমানভাবে স্বাধীনতা, মর্যাদা, নিরাপত্তা এবং সমৃদ্ধির অংশীদারিত্ব নিশ্চিত করতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান অন্তর্ভুক্ত করতে হবে। স্থায়ী শান্তির দিকে এটাই একমাত্র পথ।’

ওই বার্তায় আরও বলা হয়, নতুন চাঁদ ওঠার মাধ্যমে ইসলামের পবিত্র রমজান মাসের সূচনা হয়েছে এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি তাদের শুভেচ্ছা ও প্রার্থনা জানাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়ার কোন স্থান নেই, এটি এমন একটি দেশ যেটি উপাসনার স্বাধীনতার ওপর প্রতিষ্ঠিত এবং মুসলিম অভিবাসীসহ সকল ধর্মের অভিবাসীদের অবদানের ওপর নির্মিত।’

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা