সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু

আন্তর্জাতিক ডেস্ক:  সৌদি আরব ও তুরস্কসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। রোববার রাতে তারাবির নামাজ পড়েন এসব দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। ধর্মীয় ভাবগাম্ভির্যের সাথে রোজা পালনে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। 

চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামিক মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিনে হয়। রোববার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় হিজরি ক্যালেন্ডারের আগের মাস শাবান ২৯ দিনে শেষ হয়েছে।

সৌদি আরবে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আজ থেকে শুরু হলো পবিত্র রমজান মাস। একইসাথে আরব আমিরাতও আজ থেকে পবিত্র রমজান গণনা ও রোজা শুরু করেছে।

এরই অংশ হিসাবে, রোববার রাতেই এশার নামাজের পর তারাবির নামাজ পড়েন মধ্যপ্রাচ্যের ধর্মপ্রাণ মুসলমানরা। শেষ রাতে প্রথম সেহরিও খান তারা। 

তুরস্কে ঐতিহ্যবাহী পোশাক পরে দাভুল নামের বড় আকারের ঢোল পিটিয়ে মানুষজনকে সাহরিতে জাগিয়ে তোলা হয়। দুই দিকেই বাজানো যায় এমন ঢোল নিয়ে শহরজুড়ে ঘুরে ঘুরে সেহরির জন্য ডাকা হয়।

মিশর ও জর্ডানে সাহরির আগে এলাকাভিত্তিক কিছু মানুষ প্রতিবেশীদের ঘুম থেকে ওঠানোর জন্য ডাকেন, যাদের বলা হয় মেসাহারাতি। আশপাশের রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে জাগিয়ে তোলার জন্য ডাক দিয়েছেন তারা। 

এদিকে, রমজান মাসে সৌদি আরব ও আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে বেশিরভাগ সরকারি এবং অনেক বেসরকারি খাতের কর্মচারীদের কাজের সময় কমানো হয়েছে। 

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা